ঢাকা শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ১৬ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

প্রেসক্লাব মহম্মদপুরের আয়োজনে প্রকৌশলী গোলজার হোসেনের পদোন্নতি জনিত বিদায়

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৮.২৮ পি.এম
প্রেসক্লাব মহম্মদপুরের আয়োজনে প্রকৌশলী গোলজার হোসেনের পদোন্নতি জনিত বিদায়
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : পদোন্নতিজনিত বদলি উপলক্ষে প্রেসক্লাব মহম্মদপুরের আয়োজনে মহম্মদপুর উপজেলা প্রকৌশলী মোঃ গোলজার হোসেন-কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে প্রেসক্লাব মহম্মদপুরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইত্তেফাক সংবাদদাতা মেহেদী হাসান পলাশ। 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  মো: মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংকাদিক মো: রফিকুল ইসলাম,মো: তরিকুল ইসলাম তারামিয়া, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাদের, মো: সালাহউদ্দীন আহম্মেদ মিল্টন, মো: মুরাদ হোসেন,মো: জাহিদুল ইসলাম টুটুল,মো: আশিকুর রহমান লিটন,মো: জাকির হুসাইন তুষার,মো: শফিকুল ইসলাম,মো: ফারহান নিপু,মো: মতিউর রহমান প্রমূখ।


সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন-দীর্ঘ দু-বছরের কর্মজীবনে তিনি মহম্মদপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে দেশ ও জনগনের জন্য কাজ করেছেন। তাঁর কর্মদক্ষতা ও আন্তরিকতা সহকর্মী, সাংবাদিক এবং সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়ে থাকবে।নতুন কর্মস্থলে তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন সকলেই ।