ঢাকা শনিবার ০১ আগস্ট ২০২৬ ১৭ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনায় আগৈলঝাড়ায় দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৫.৩৯ পি.এম
জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনায় আগৈলঝাড়ায় দোয়া অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

শামীমুল ইসলাম শামীম, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই)  জুম্মার নামাজ বাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে

মসজিদে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় সভাপতি ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল ও কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান এর নির্দেশনায় জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ড্যাব ঢাকা মেডিকেল কলেজ শাখার সহ-দপ্তর সম্পাদক ডা. গোলাম মের্শেদ সজীবের সভাপতিত্বে দোয়া মিলাদে উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, ব্যবসায়ী সাজ্জাত হোসেন মিলু, মান্নান সরদারসহ মুসুল্লীবৃন্দ।

জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, তাদের রুহের মাগফেরাত কামনা এবং জুলাই আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. রেদওয়ান।