চাম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি গঠন
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.৪৬ পি.এম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনির সীমান্তে অবস্থিত চাম্পাফুল বাজার জামে মসজিদ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) জুম্মার পূর্বে এ কমিটি গঠন করা হয়।
উপস্থিত মুসল্লিদের মতামতের ভিত্তিকে কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওঃ মোঃ আব্দুর রহিম, সেক্রেটারী অবঃ ব্যাংকার গোলাম মোস্তফা ও কোষাধ্যক্ষ করা হয়েছে ডাঃ হাফিজুর রহমানকে। আগামী ৩ বছরের জন্য এ কমিটির মেয়াদ নির্দ্ধারন করা হয়েছে।
