ঢাকা শনিবার ০১ আগস্ট ২০২৬ ১৭ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

প্রতাপনগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.৪৭ পি.এম
প্রতাপনগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনি উপজেলার প্রতাপনগরে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭ টায় ইউনাইটেড একাডেমি প্রতাপনগরে এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। 

প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওঃ আজিজুর রহমান। সেক্রেটারি মাওঃ আল-আমিন'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. আব্দুস সোবহান মুকুল, উপজেলা আমির ও আশাশুনি সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা সহ-সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান হোসেন, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, সমাজকল্যাণ সম্পাদক ও প্রতাপনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, একজন কর্মীর প্রকৃত শক্তি হলো তার আদর্শ, তাকওয়া, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা। কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে জামায়াতের প্রত্যেক কর্মীকে আত্মশুদ্ধি, সাংগঠনিক দক্ষতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি ভূমিকা রাখতে হবে।