বুধহাটায় ৩৬ বছর একই মসজিদে ঈমামতির পর অবসর গ্রহন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা পশ্চিমপাড়া জামে মসজিদের ঈমাম ৩৬ বছর ঈমামতির পর অবসর গ্রহন করেছেন। শুক্রবার (৩১ জুলাই) জুম্মার নামাজ শেষে তাকে বিদায় জানানো হয়।
বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মাওঃ আব্দুল ওহাব ১৯৯১ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকে তিনি ঈমামতি করে আসছেন। মসজিদ প্রতিষ্ঠার সময় স্থানীয় নেতৃস্থানীয়সহ সকল স্তরের মুসল্লিদের সাথে তাঁরও অক্লান্ত পরিশ্রম ছিল। দীর্ঘ ৩৬ বছর সুনামের সাথে ঈমামতির পর শুক্রবার শারীরিক অপারগতার কারনে তিনি অবসর গ্রহন করেন। এসময় মসজিদ কমিটির সভাপতি ও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলাম, সেক্রেটারী বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব আঃ রব, ক্যাশিয়ার মাস্টার আব্দুল্লাহ প্রমুখ আলোচনা রাখেন। কমিটির পক্ষ থেকে বিদায়ী ঈমামকে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
