ঢাকা শনিবার ০১ আগস্ট ২০২৬ ১৭ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াইলের কালিয়ায় ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.৪৯ পি.এম
নড়াইলের কালিয়ায় ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া পৌর এলাকার নবীন সংঘের উদ্যোগে ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স. ম. রাকিবুজ্জামান পাপ্পু।

দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় লবণের খেয়াঘাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন এবং ভাউড়িরচর ফুটবল একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের আকাশ খান ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

টুর্নামেন্টে কাঞ্চনপুর, সীতারামপুর, বেন্দারচর, রামনগর, কালিয়া স্পোর্টস আয়ারল্যান্ড, বড়কালিয়া সুইচগেট, ভাউড়িরচর ও লবণের খেয়াঘাট ফুটবল একাদশ অংশ নেয়।

খেলা শেষে প্রধান অতিথি স. ম. রাকিবুজ্জামান পাপ্পু বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় কালিয়া শ্রমিক দলের নেতা হিমায়েত হোসেন হিমু, স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল ইসলাম রবি, যুবদল নেতা ফরাদ বিশ্বাস এবং বিএনপি নেতা জুয়েল মোল্লা, সোহেল শেখ, শাহিদ বিশ্বাস, শরিফুল ফকির ও মাসুদ রানা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুন্না শেখ, আকাশ ভৌমিক, সম্রাট শেখ, রুমান মোল্লা, রোহান মোল্লা ও শিপন শেখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি স. ম. রাকিবুজ্জামান পাপ্পু বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি তরুণদের মাদককে ‘না’ বলে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।