নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা বয়োবৃদ্ধ মো. পিয়ার আলী গাজী। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। বেলা ২টার দিকে নদীতে যাওয়ার পর তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে খাবারের সময় পার হয়ে গেলেও পিয়ার আলী গাজী বাড়িতে না ফেরায় স্বজনরা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনও তাদের সঙ্গে যোগ দেন। সম্ভাব্য সব স্থানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ব্যাপক অনুসন্ধান চালানো হয়।খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও খুলনা ডুবুর ফায়ার দল শুক্রবার কাল থেকে বিকাল পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি শুরু করেন এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৬ ঘণ্টা পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। সাতক্ষীরা ফায়ার সার্ভিসে কর্মকর্তা নুর ইসলাম জানান ভারত বাংলাদেশ সীমান্ত কালিন্দী নদীতে জোয়ার ভাটার মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট খুলনা ডুবুরি দল ব্যাপক খোঁজাখুঁজি তল্লাশি চালায়।নদীতে জোয়ার ভাটা থাকায় হয়তো ভেসে অন্যত্র চলে যেতে পারে, জেলে পেয়ার আলীর কোন খোঁজ না পাওয়ায় বসন্তপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
নিখোঁজের ঘটনায় পরিবারে শোক ও উৎকণ্ঠার পরিবেশ বিরাজ করছে। পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, নদীতে কোনো দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন তিনি। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
নিখোঁজ পিয়ার আলী গাজীর পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে বা এ বিষয়ে তথ্য জানলে তার ছেলে আব্দুস সবুর-এর সঙ্গে ০১৭৯৩৬৩৯৩৮০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
