ঢাকা শনিবার ০১ আগস্ট ২০২৬ ১৭ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

রামপুর রসুলপুর দাখিল মাদ্রাসায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, শনিবার, সময়ঃ ০৭.০৯ এ.এম
রামপুর রসুলপুর দাখিল মাদ্রাসায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি
www.dailyranggaprovat.com

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার রামপুর রসুলপুর দাখিল মাদ্রাসায় জাতীয় পর্যায়ের "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে সেমিনার, র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে অধিক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়নবাসীর অহংকার, মুক্তিযোদ্ধার সন্তান ও সম্ভাব্য জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ বাহারুল চৌধুরী। তিনি কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ করেন এবং তার বক্তব্যে বলেন, "প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করা উচিত। একটি গাছ শুধু পরিবেশই রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

অনুষ্ঠানের আয়োজক ছিল রামপুর রসুলপুর দাখিল মাদ্রাসা, কালিয়া, নড়াইল।