ঢাকা রোববার ০২ আগস্ট ২০২৬ ১৮ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মধুখালী উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, শনিবার, সময়ঃ ০৪.৫২ পি.এম
মধুখালী উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা
www.dailyranggaprovat.com

শাহজাহান হেলাল, ফরিদপুর : সঞ্চয় প্রগতি উন্নয়ন,“সঞ্চয়ই সমৃদ্ধির সোপানপ্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের মধুখালী উন্নয়ন সংস্থার বার্ষিক  সাধারণ সভা.অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় মধুখালী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে মধুখালী মাধ্যমিক শিক্ষক সমিতি মিলনায়তনে মধুখালী উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা-২০২৫খ্রি.অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতির স্বাগত ভাষণের পর সভায় মধুখালী উন্নয়ন সংস্থার বার্ষিক আর্থিক বিবরণী,আয় ও ব্যয় হিসাব এবং স্থিতিপত্র পেশ করেন সংস্থার সহসভাপতি মোঃ আলমগীর মিয়া। 

সংস্থার বার্ষিক আর্থিক বিবরণী আয় ব্যয় হিসাব এবং স্থিতিপত্র পেশ পরবর্তী বার্ষিক আর্থিক বিবরণীর ও আয় ব্যয় স্থিতিপত্রের উপর খোলা আলোচনায়  অংশ গ্রহন করেন সংস্থার সাধারন সম্পাদক মির্জা গোলাম ফারুক, হাজী আব্দুল মালেক শিকদার,মোহাম্মাদ জহুরুল হক,মোঃ গোলাম রব মোল্যা,আবু তারেক,মোঃ আব্দুল হাই বাশী মিয়াসহ প্রমুখ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২০২৫খ্রি.এর আর্থিক,আয় ব্যয় ও স্থিতিপত্র গৃহিত হয়।