ঢাকা রোববার ০২ আগস্ট ২০২৬ ১৮ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, শনিবার, সময়ঃ ০৯.৪৭ পি.এম
কচুয়ায় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষ্যে  সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় কচুয়া উপজেলা প্রশাসন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

​কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলী হাসান-এর সভাপতিত্বে সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় উপজেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।

​সভায় প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, ভেন্যু নির্বাচন, পরিচালনা কমিটি গঠন, খেলার পিকচার নির্ধারণ,  শৃঙ্খলা রক্ষা এবং মাঠপর্যায়ে সুন্দরভাবে খেলা পরিচালনার জন্য বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী হাসান বলেন, "যুবসমাজকে খেলাধুলারমুখী করতে এবং নতুন ও উদীয়মান খেলোয়াড় তৈরির ক্ষেত্রে এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" টুর্নামেন্টটি জাঁকজমকপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।সভায় উপজেলা শিক্ষা অফিসারের পক্ষে উপজেলা  একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না উপস্থিত ছিলেন। 

সভায় উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের দল গঠনে প্রস্তুত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।