ঢাকা মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

আশাশুনিতে বিএনপি অফিসের তালা ভেঙ্গে দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, বুধবার, সময়ঃ ০৪.৫৭ পি.এম
আশাশুনিতে বিএনপি অফিসের তালা ভেঙ্গে দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির অফিসে তালা ভেঙ্গে প্রধানমন্ত্রীর ছবি ও মালামাল সরিয়ে তালা লাগিয়ে দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকালে ইউনিয়নের খালিয়া পশ্চিম পাড়ায় ওয়ার্ড বিএনপির অফিসের সামনে ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াদুদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক লুৎফুন্নাহার, সাবেক সভাপতি মোঃ ইদ্রিস আলী সানা, সাধারণ সম্পাদক এসএম শাহবুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবু ফুরকান গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মন্টু ঢালী প্রমুখ। বক্তারা বলেন ৫আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর ইউনিয়ন বিএনপির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে খালিয়া গ্রামের মাওঃ আব্দুল হামিদের নিকট হতে তার সম্মতিতে মৌখিকভাবে জমি নিয়ে ওয়ার্ড বিএনপির দায়িত্বশীলদের অর্থায়নে এ্যালবেষ্টরের ছাউনী ও কাঠের বেড়া দিয়ে ওয়ার্ড বিএনপির অফিস নির্মাণ করে কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু গত ৫এপ্রিল রবিবার হঠাৎ জমিদাতা আব্দুল হামিদের অগোচরে তার চাচাতো ভাই মুছা সানার নেতৃত্বে আব্দুস সালাম, রবিউল সানা, মোজাম্মেল হক মোল্লা, এবাদুল সানা, জেনার আলী সানা সহ অনেকে ওয়ার্ড বিএনপির দায়িত্বশীলদের না জানিয়ে তালা ভেঙে অফিসের মালামাল সরিয়ে আরেকটি তালা মেরে দখল করে নেয়। বক্তাগণ আরও বলেন, মুছা সানার ঘরে মালামাল রেখেছে খবর দিলেও সেখানে কোনো মালামাল পাওয়া যায়নি। অভিযুক্তরা আওয়ামীলীগের কমিটিতে রয়েছে এবং তারা বিগত সরকারের দোসর হিসাবে কাজ করেছিলেন। অফিসে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার ছবি টানানো ছিলো এবং অফিস পরিচালনার জন্য টেবিল থাকলেও চেয়ারগুলো সেখানে নেই বলে অভিযোগ করেন। বিএনপির অফিসে তালা ঝুলিয়ে দখল করার প্রতিবাদে ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপি ও জেলা বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে বক্তাগণ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষ উপস্থিত ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। এঘটনায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী জানান, অফিসে তালা ঝুলানোর কথা শুনেছি। বিএনপির উদ্ধতন নেতৃবৃন্দকে জানিয়েছি।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com