পাইকগাছায় ভরা মৌসুমে ইলিশ মাছের সংকট, দাম অতান্ত চড়া
অরুণ কুমার বিশ্বাস, পাইকগছাা,(খুলনা) : পাইকগাছা উপজেলায় ভরা মৌসুমে ইলিশ মাছের সংকট দেখা যাচ্ছে।দাম অতান্ত চড়া সাধারণের ক্রয়ক্ষমতার উর্দ্ধে।
সরকারী নির্দেশে ১৫এপ্রিল থেকে ১১জুন ৫৮দিন ইলিম মাছ ধরা বন্ধ থ্ক্ার পর জেলারা মাছ ধরতে শুরু করেছে।তাদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে।কিন্তু ভারতে বৈধ ও অবৈধ ভাবে প্রচুর পরিমাণে ইলিশ মাছ চলে যাওয়ার কারণে ভরা মৌসুমে পাইকগাছায় ইলিশ মাছের সংকট সৃষ্টি হয়েছে।বাজারে ইলিশ প্রায়আকাল।দামওআকাশছোঁয়া।ছোট২০০/৩০০গ্রামের ছোট ইলিশ প্রতি কেজি ১২০০শত থেকে ১৪০০শত টাকা \আর ৫০০/৬০০গ্রাম ওজনের ইলিশ ২০০০হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এর থেকে বড় ইলিশ এখনও বাজারা আসেনি।দাম বলার কোন সুয়োগ নেই। ফলে সাধারণ ক্রেতারা শুধু দেখে ও দাম শুনেই খাওয়ার স্বাধ মেটাচ্ছ। স্বাধ থাকলেও কেনার সাধ্য নেই।
