কচুয়ায় বহুমুখী সমবায় সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি পালন
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : কচুয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর উদ্যোগে সমিতির নিজস্ব প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের সারা দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সমিতির পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করে।
সোমবার ( ৩ আগষ্ট) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়ার সমাজসেবক ও সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তুহিন খান, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, কচুয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর সভাপতি খান এমদাদুল হক, সাধারণ সম্পাদক সুব্রত মুখার্জি, কচুয়া প্রতিদিন এর স্টাফ রিপোর্টার নাজমুস সালেহী সুজন সহ সমবায় সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
বৃক্ষরোপণকালে অতিথি ও সমিতি নেতৃবৃন্দ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে নিয়মিত গাছ লাগানোর আহ্বান জানান।
