কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট'২০২৬ এর এক
প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আগামী ১৬ আগস্ট সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শ্যামনগর উপজেলা দলের বিপক্ষে কলারোয়া উপজেলা দল গঠনের জন্য আয়োজিত এ প্রস্তুতিমূলক সভায় প্রয়োজনীয় সকল বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম সিরাজুস সালেহীন, থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন, সাবেক সাধারণ সস্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাকিব মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক। সভায়
১৪ জন স্থানীয় খেলোয়াড় বাছাইয়ের জন্য ৫ সদস্য বিশিষ্ট বাছাই কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকাল ৭ টায় কলারোয়া ফুটবল ময়দানে বাছাইয়ের জন্য খেলোয়াড়দের অনুশীলন শুরু করা হচ্ছে বলে সভায় জানানো হয়। বাছাই কমিটির সদস্যরা হলেন: উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মীর রফিকুল ইসলাম, ফুটবল কোচ মাসুদুল ইসলাম মাসুদ, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু ও বাফুফে এর জেলা সদস্য সাইফুল ইসলাম বাবু। এ ছাড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া ব্যক্তিত্ব রেফারি আব্দুর রহিম বাবু ও সাবেক কৃতী ফুটবলার আলতাফ হোসেন। প্রস্তুতিমূলক সভায় আরও আলোচনা করেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাতক্ষীরা জেলা সদস্য সাইফুল ইসলাম বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মীর রফিকুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব শেখ শাহাজাহান আলী শাহিন, গদখালি যুব উন্নয়ন সংঘের সোহেল হোসেন, সাংবাদিক মোর্তজা হাসান, ক্রীড়া সংগঠক শেখ জাকির হোসেন, সাজিদুল করিম তপু, রাশেদুজ্জামান প্রমুখ। সভা শেষে টুর্নামেন্ট প্রস্তুতির জন্য ক্রীড়া সংশ্লিষ্ট দায়িত্বশীলদের হাতে ফুটবল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব আরিফুল ইসলামসহ বিশেষ অতিথিবৃন্দ।
