আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধাকে রাস্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে সদ্য প্রয়াত বীর মুক্কিযোদ্ধা মাস্টার রাজ্যেশ্বর মন্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) তাকে গার্ড অব অনার শেষে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামে রবিবার রাত্র ১০.৩০ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। পুলিশ বাহিনীর একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন। পরে শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বহু আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে যান।
