ঢাকা বুধবার ০৫ আগস্ট ২০২৬ ২১ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালীগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা হাইস্কুল

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৮.৩৮ পি.এম
কালীগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা হাইস্কুল
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামী শুদ্ধতা" এই স্লোগানকে সামনে রেখে  গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অত্যন্ত জাঁকজমক ভাবে প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।  কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা এর সহযোগিতায় মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০ টা থেকে উপজেলা অডিটোরিয়ামে  দুটি সেমিফাইনাল  বিতর্কর বিষয় মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে, বিষয়ের পক্ষে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়  ও বিপক্ষে  শ্রীকলা  আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কে হারিয়ে  সরকারি কালিগঞ্জ পাইলট স্কুল ফাইনালে উত্তীর্ণ হয় , এবং একই বিষয়ে পক্ষে  নলতা মাধ্যমিক বিদ্যালয় ও বিপক্ষে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের কে হারিয়ে নলতা মাধ্যমিক বিদ্যালয়  ফাইনালে উত্তীর্ণ হয়।    বিতর্ক প্রতিযোগিতার  চূড়ান্ত পর্বে  পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের দুর্নীতির বিস্তারের মূল কারণ বিষযের বিপক্ষে  নলতা মাধ্যমিক বিদ্যালয়  ও পক্ষে  সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কে হারিয়ে  নলতা মাধ্যমিক বিদ্যালয়  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।   বিতর্ক প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী  সমাপনী  অনুষ্ঠানে   প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা,(অতিরিক্ত দায়িত্ব)  কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টুর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর  সঞ্চালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা উপ -সহকারী পরিচালক আশিকুর রহমান, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, কালিগঞ্জ সরকারি মহাবিদ্যালয় এর বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবান্ধিক  গাজী আজিজুর রহমান,     উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নুল আবেদীন, সাতক্ষীরা জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু, জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, রোকেয়া মনসুর মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সোমা বিশ্বাস, বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শংকর কুমার দে, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডল, সময় নিয়ন্ত্রক এর দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ  ইব্রাহিম ফলাফল সংরক্ষণে সহযোগিতায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিক্ষিকা কণিকা সরকার ও সৈয়দ মাহমুদুর রহমান। প্রধান অতিথি ও বিশেষ অতিথি  বিতর্ক প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতায়  চ্যাম্পিয়ন  রানার আপ  দলের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের  নতুন কুড়ি  ২০২৬  প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে কালীগঞ্জের জাকির হোসেন প্রথম স্থান অধিকার করায় সংবর্ধনা প্রদান করা। বিতর্ক প্রতিযোগিতায়   চ্যাম্পিয়ন হয় নলতা মাধ্যমিক বিদ্যালয়,  রানার আপ  সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়।তাদেরকে দলীয় ও ব্যক্তিগত পুরস্কার ও সনদপত্র  প্রদান করে,  সেরা বক্তা নলতা মাধ্যমিক বিদ্যালয়ের রাকিবিল হাসান, দুর্নীতি প্রতিরোধ বিষয়ে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের  রাকিবুল হাসান, দ্বিতীয় একই বিদ্যালয়ের দিগন্ত মন্ডল,তৃতীয় শ্রীকলা   আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ঐশী দে,  এছাড়া  ছয়জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।  অংশগ্রহণকারী  ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের সকল অংশগ্রহণকারীদের দুর্নীতি দমন কমিশন  সম্মিলিত জেলা কার্যালয়  খুলনার পক্ষ থেকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয় ।