ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মজুদ করা জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০১.০২ এ.এম
মজুদ করা জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়
www.dailyranggaprovat.com

নিজস্ব প্রতিবেদক।। কোনধরনের  লাইসেন্স না থাকা সত্বেও অবৈধভাবে জ্বালানি তেল ডিজেল, মবিল ও গ্যাস সিলিন্ডার মজুদ করে চড়া দামে বিক্রি করার অভিযোগে  এক অসাধু ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। 

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার এনএসআই সদস্যরা ওই ব্যবসায়ীর দোকান ও বাড়িতে অভিযান পরিচালনা করেন। 

বুধবার (৮ এপ্রিল)  দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সুনিল সিকদারের হাট, চর সরিকল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় চর সরিকল গ্রামের আব্দুল করিম সিকদারের ছেলে হালিম সিকদারের দোকান ও বাড়ি থেকে অবৈধভাবে মজুদ রাখা তিনশো  লিটার ডিজেল, দুইশো লিটার মোবিল ও গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।

 ব্যবসায়ী হালিম সিকদার অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে বিক্রি করতো এ গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই সদস্যরা অভিযান পরিচালনা করেন।

 তারা জব্দকৃত পন্যসহ ব্যবসায়ী হালিম সিকদারকে ভ্রাম্যমান আদালতের কাছে সোর্পদ করেন।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও গৌরনদী উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান জানিয়েছেন, অবৈধ মজুদের ঘটনায় ব্যবসায়ী হালিম সিকদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি লাইসেন্স না করা পর্যন্ত ওই ব্যবসায়ীর ব্যবসা বন্ধ রাখার জন্য লিখিত মুচলেকা রাখা হয়েছে।

পাশাপাশি লাইসেন্স না করা পর্যন্ত ওই ব্যবসায়ীর ব্যবসা বন্ধ রাখার জন্য লিখিত মুচলেকা রাখা হয়েছে। এছাড়া জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য স্থানীয় এক সমাজ সেবকের জিম্মায় দেওয়া হয়েছে।