ঢাকা বুধবার ০৫ আগস্ট ২০২৬ ২১ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

তেরখাদায় সোনালী ব্যাংক পিএলসি'র বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৮.৪৫ পি.এম
তেরখাদায় সোনালী ব্যাংক পিএলসি'র  বর্ণাঢ্য শোভাযাত্রা
www.dailyranggaprovat.com

তেরখাদা (খুলনা)  প্রতিনিধি :  কাগজের নোটের দিন শেষ, বাংলা কিউ আর এ স্মার্ট বাংলাদেশ" এ শ্লোগানকে সামনে রেখে এবং বাংলা কিউ আর কে আরও জনপ্রিয় করার লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি তেরখাদা শাখার উদ্যোগে  সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও সোনালী ব্যাংক তেরখাদা শাখার ম্যানেজার পুষ্পেন্দু কুমার ঘরামীর নেতৃত্বে বাদ্য যন্ত্রের তালে তালে  এক বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ এবং  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  শোভাযাত্রা টি সোনালী ব্যাংক তেরখাদা শাখার সামনে থেকে শুরু হয়ে তেরখাদা সদরের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এসময় বাংলা কিউ আর কে জনপ্রিয় করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী  ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক তেরখাদা শাখার ম্যানেজার  ও প্রিন্সিপাল  অফিসার পুষ্পেন্দু কুমার ঘরামীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  এবং আলোচনায় অংশ নেন, প্রিন্সিপাল অফিসার যথাক্রমে  নব কুমার সেন, খোকন কুমার বিশ্বাস  ও  মিঠুন বিশ্বাস, সিনিয়র অফিসার যথাক্রমে মোঃ মাহবুবুর রহমান, পিন্টু কুমার বিশ্বাস, বিপুল কুমার সাহা,দিপন পাল, রিংকু গোলদার, নাজমুস সাকিব মুন্না ও শ্যামল কুমার ঘোষ, সিনিয়র অফিসার ক্যাশ যথাক্রমে কল্যাণ কুমার বিশ্বাস,লিটন বিশ্বাস ও বাপী সাহা, অফিসার ক্যাশ মোঃ আব্দুল্লাহ শেখ।