ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগরপুর হাইস্কুলের সাবেক গণিত শিক্ষকের ইন্তেকাল

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১১.১৫ এ.এম
আগরপুর হাইস্কুলের সাবেক গণিত  শিক্ষকের ইন্তেকাল
www.dailyranggaprovat.com

নিজস্ব প্রতিবেদক।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক গণিত  শিক্ষক মো: কামরুল ইসলাম  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)।  তার বয়স ছিলো ৫৪ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

বৃস্পতিবার (৯ এপ্রিল) রাত্র ২ টা ত্রিশ মিনিট দিকে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মারা যান তিনি। মরহুম কামরুল ইসলাম মাদারীপুরের কালকিনি থানার খাসেরহাট এলাকার বাসিন্দা।


মরহুমের স্বজনরা জানিয়েছেন,  সকালে তার কর্মস্থল রাজধানীর শাহাদাতপুরে প্রথম জানাজা নামাজ শেষে গ্রামের বাড়িতে আসরবাদ দ্বিতীয় জানাজা  নামাজের পর মরহুমকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।