ঢাকা বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬ ২২ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ০৭.২৬ পি.এম
দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে উপজেলা বিএনপির আয়োজনে দেবহাটা উপজেলা পরিষদ সম্মুখে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট বুধবার বিকাল ৫টায় মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে দেবহাটা বাজার ও থানা চত্বর প্রদক্ষিন করে পরে উপজেলা পরিষদ সম্মুখে এসে শেষ হয়। পরে এখানে এক সমাবেশে দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মঞ্জুর মোর্শেদ, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আলী রেজা, উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাপ্পা, উপজেলা শ্রমিকদলের সভাপতি ইউপি সদস্য মোখলেছুর রহমান মোখলেস, সাধারন সম্পাদক আবু সাঈদ, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক তানজির মতিন, উপজেলা মহিলা শ্রমিকদলের সভাপতি ইউপি সদস্য সাজু পারভিন, জেলা পেশাজীবিদলের সহ-সভাপতি শহিদুল ইসলামসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা জুলাইয়ের চেতনায় দল মত, ধর্ম বর্ন নির্বিশেষে সকলকে একযোগে আগামীর বাংলাদেশ গঠনে কাজ করার আহবান জানান।