ঢাকা বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬ ২২ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটায় জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ০৭.২৭ পি.এম
দেবহাটায় জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :  জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষ্যে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দেবহাটায় জামায়াতে ইসলামীর আয়োজনে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগষ্ট) বিকাল ৪টায় সখিপুর মোড়ে এ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার, গণতন্ত্র এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়ে জনগণ যে গণরায় দিয়েছে তা যথাযথভাবে বাস্তবায়ন করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। একই সঙ্গে জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচার জনগণের অধিকার হরণ করার সাহস না পায়।

তিনি আরোও বলেন, জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত হলেই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে। মিছিলটি দেবহাটার সখিপুর মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, মহিউদ্দীন মাহমুদ, উপজেলা জামায়াতের আমীর ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ও দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।