ঢাকা বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬ ২২ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় জামায়াতের গণমিছিল ও পথসভা

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ০৮.২০ পি.এম
কচুয়ায় জামায়াতের গণমিছিল ও পথসভা
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগেরহাটের কচুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) কচুয়া উপজেলা জামায়াতে ইসলামের আয়োজনে কচুয়া জিরো পয়েন্ট এই কর্মসূচি পালিত হয়। কচুয়া উপজেলা জামায়াতের আমির শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে গণভোটের রায় এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা সময়ের দাবি। দেশের সার্বিক কল্যাণ ও ইনসাফ প্রতিষ্ঠায় সকলকে রাজপথে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

​পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমির অধ্যাপক মোস্তাজাবুল হক, নায়েবে আমির মাওলানা শহিদুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, জামায়াত নেতা মোঃ রাহাতুল ইসলাম শাকিল এবং মোহাম্মদ জাহিদুল ইসলামসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল গণমিছিল বের করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়।