ঢাকা বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬ ২২ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কালিগঞ্জে জামায়াত ইসলামীর আলোচনা সভা ও গনমিছিল

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ১১.০৪ পি.এম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে কালিগঞ্জে জামায়াত ইসলামীর আলোচনা সভা ও গনমিছিল
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ  উপজেলা শাখার

আয়োজনে  আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকাল ৪টায় কালিগঞ্জ খান বাহাদুর আহসানউল্লাহ ব্রীজের দক্ষিণ পাশে আয়োজিত আলোচনা সভায়  উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে  ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন  জেলা  সূরা কর্মপরিষদ সদস্য কাজী মুজাহিদুল আলম,কালিগঞ্জ  উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম,  ১১ দলের ঐক্য জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসেন, বায়তুল মাল সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারী, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ড. মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার সালাহউদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম এবং তালিমুল কুরআন বিভাগের দায়িত্বশীল মাওলানা নুরুজ্জামান হাবিবী।


এ সময় কালিগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, ইউনিয়ন নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে একটি  বিশাল গণমিছিল বের  করা হয়। মিছিলটি কালিগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপজেলা জামায়াতের আমীর উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।