ঢাকা বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬ ২২ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

তেরখাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ১১.০৭ পি.এম
তেরখাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান
www.dailyranggaprovat.com

তেরখাদা (খুলনা)  প্রতিনিধি :  তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার  ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান, উপজেলা এন সি পি সভাপতি এম এ কাদের। অনুষ্ঠানে এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ যোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষে জুলাই যোদ্ধাদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পানতিতা গ্রামে গণ অভ্যুত্থানে শহীদ আব্দুল হামিদের কবর জিয়ারত করা হয়।