ঢাকা বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬ ২২ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

তেরখাদায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণ মিছিল

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ১১.০৮ পি.এম
তেরখাদায়  ১১ দলীয় ঐক্যের  সমাবেশ ও গণ মিছিল
www.dailyranggaprovat.com

তেরখাদা (খুলনা)  প্রতিনিধি : বুধবার   ৫ আগস্ট বিকেল সাড়ে  ৫টার দিকে ১১দলীয় ঐক্য, তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এক সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মু. নাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ শূরা সদস্য ও খুলনা মহানগর ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক স. ম এনামুল হক। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী, জামায়াতে ইসলামী নেতা হাফেজ মাওলানা গোলাম রব্বানী, এনসিপির সভাপতি এম এ কাদের, ডাঃ মাহফুজুর রহমান, মাস্টার আখতার ফারুক, মাওলানা এম এ হাফিজ, মাওলানা আব্দুর রকিব, মাস্টার আহসান হাবিব লুনা, আহসান হাবিব টুকু, মাওলানা ইবাদুর রহমান, মোঃ সাজ্জাদুর রহমান রাসেল, সিকদার মাসুদুর রহমান, এম এইচ রহমাতুল্লাহ, মোল্যা বোরহান উদ্দিন, মোঃ আল আমিন, মাওলানা সাজ্জাদুল ইসলাম। সমাবেশে এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক গণ মিছিল বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।