ঢাকা বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬ ২২ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস থাযোগ্য মর্যাদায় পালিত

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ১১.১১ পি.এম
মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস থাযোগ্য মর্যাদায় পালিত
www.dailyranggaprovat.com

মৌলভীবাজার প্রতিনিধি।। : মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সকালে পুষ্পস্তবক অর্পণ, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনের কর্মকর্তা, জুলাই যোদ্ধা এবং আমন্ত্রিত অতিথিরা অংশ গ্রহণ করেন।

মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিতে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির অহব্যয়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, মুয়াজ্জেয় হোসেন মাতুক, জামায়াত ইসলামের সেক্রেটারি মোঃ ইয়ামির আলী, জুলাইযোদ্ধা শাহ মিসবা, মোঃ মিজানুর রহমান, কাজী মঞ্জুর আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহত ও অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁদের সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে মৌলভীবাজার জেলা প্রশাসন।