ঢাকা শুক্রবার ০৭ আগস্ট ২০২৬ ২৩ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলাপাড়ায় নগদ অর্থ সহায়তার চেক বিতরণ

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.৫২ পি.এম
কলাপাড়ায় নগদ অর্থ সহায়তার চেক বিতরণ
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় দুস্থ, অসহায়, অসুস্থ,  প্রতিবন্ধী ও গৃহহীন এবং প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ আগষ্ট)  সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ৫৭ জন উপকার ভোগীর মাঝে নগদ অর্থ সহায়তার এ চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এর সঞ্চালনায় ও ইউএনও মো. আরিফুজ্জামান'র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি'র সভাপতি গাজী মো. ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি প্রমূখ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ৫৭ প্রকারভোগী প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৫ লক্ষ ৭০ হাজার টাকার অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।