ঢাকা শুক্রবার ০৭ আগস্ট ২০২৬ ২৩ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশুর মৃত্যু, চালক আটক

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.৫৬ পি.এম
কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশুর মৃত্যু, চালক আটক
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী–বাঁশতলা সড়কে ট্রাকচাপায় মুস্তাকিম হোসেন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার মুকুন্দপুর গ্রামের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মুস্তাকিম হোসেন একটি অটোরিকশা (ভ্যান)-এ যাত্রাকালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নিবন্ধন নম্বর খুলনা মেট্রো-ড ১১-০৩০৭। ট্রাকটির চালক কালিগঞ্জ উপজেলার ভাড়া সিমলা ইউনিয়নের আসাদুজ্জামানের ছেলে আল আমিন হোসেনকে ঘটনাস্থল থেকে আটক করে কালিগঞ্জ থানা পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনা কবলিত ট্রাকটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান,ঘাতক ট্রাক ও চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।