ঢাকা শুক্রবার ০৭ আগস্ট ২০২৬ ২৩ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.৫৭ পি.এম
আশাশুনিতে প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনি উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যিত্থান দিবস পালন করা হয়েছে। 

দিনের শুরুতে উপজেলার প্রতাপনগরে শহীদ জুলাইযোদ্ধাদের কবর জিয়ারত, পুস্পস্তবক অর্পন, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, নির্বাচন অফিসার মুরাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকাল ৩.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা ও দোয়া অনু্ষ্ঠান করা হয়। ইউএনও শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে ওসি শামীম আহমদ খান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সম হেদায়েতুল ইসলাম, জামাত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আঃ সবুর, চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আঃ হান্নান, প্রেস ক্লাব সভাপতি এসকে হাসান, প্রভাষক জাকির হোসেন ভুট্ট, প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, জুলাই যোদ্ধা আঃ রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম।