ঢাকা শুক্রবার ০৭ আগস্ট ২০২৬ ২৩ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপির বিজয় মিছিল

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.৫৮ পি.এম
আশাশুনিতে গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপির বিজয় মিছিল
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  রক্তাক্ত জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে আশাশুনি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠন বিজয় মিছিল ও পথ সভা করেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়। 

উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মীদের অংশ গ্রহনে মিছিল শেষে জনতা ব্যাংক মোড়ে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলাউদ্দীন। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এড নূরুল আমিন, বিএপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, তুহিন উল্লাহ তুহিন, আজহারুল ইসলাম মন্টু, মহিলা দল সভানেত্রী কামরুন্নাহার কচি, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, স্বচ্ছাসেবক দল আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন, শ্রমিক দল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কৃষক দল আহবায়ক লিয়াকত হোসেন, পূজা উদযাপন ফ্রন্ট সেক্রেটারী প্রীতিশ রায়, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। প্রধান অতিথি বিএনপির রাজনৈতিক প্রেক্ষাপট ও জাতীয় রাজনীতিতে ঐতিহাসিক পটভূমি তুলে ধরে গৌরবোজ্জল কর্মকান্ডের ধারাবাহিক বর্ণনা দেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া, আপসহীন নেত্রী খালেদা জিয়ার রাষ্ট্র পরিচালনা ও দলকে এগিয়ে নেওয়ার সফলতম দৃষ্টান্তের অবতারনা করেন। সাথে সাথে ২৪ এর রক্তাক্ত গণঅভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য ও বিজয়ের প্রেক্ষাপটের কথা তুলে ধরে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সচেতনতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে আহবান জানান।