ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

কালিয়ার নড়াগাতীতে বর্গা চাষীর পিটুনিতে মালিক পক্ষ আহত, থানায় মামলা দায়ের

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০২.৪১ পি.এম

কালিয়া (নড়াইল) প্রতিনিধি।। নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা গ্রামে বর্গা জমির ন্যায্য হিস্যা চাওয়ায় জেসমিন সুলতানা রুপালী (৩৫) সহ তার পরিবারের লোকদের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বর্গা চাষী আমির শেখ পরিবারের বিরুদ্ধে। ৩০ মার্চ রাত ১০ টায় এ ঘটনা ঘটে।  জেসমিন সুলতানা ওই গ্রামের পশ্চিম পাড়ার বাংলাদেশ সেনাবাহিনীর অবঃ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মৃতঃ নবীর হোসেনের মেয়ে। এ ঘটনায় ০৩ এপ্রিল ভুক্তভোগী জেসমিন সুলতানা বাদি হয়ে অভিযুক্ত বর্গা চাষী আমির শেখসহ তার পরিবারের ৬ জনের নামে একটি মামলা দায়ের করেছেন।  মামলার বিবরনে জানা যায়,  আসামী আমির শেখ মৌখিক চুক্তির মাধমে দীর্ঘদিন যাবত বাদী পক্ষের ৩ বিঘা জমি বর্গা চাষ করে আসছেন। চুক্তি অনুযায়ী ফসল না দেওয়ায় উভয় পক্ষের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এক পর্যায়ে ঘটনার রাতে আমির শেখ, তার স্ত্রী সেলিনা বেগমসহ ছেলে জিল্লাল শেখ (৩৫)  মুন্না' শেখ(৩০),  মেয়ে রোজিনা বেগম (২৫), পুত্রবধু আফরোজা বেগম (২৫) দেশীয় অস্ত্রে বাদি পক্ষের বাড়ীতে এসে মারপিট করে। বাচ্চারাও রেহাই পায়নি  অভিযুক্তদের হাত থেকে বলে জানান জেসমিন সুলতানা।  এ সময় গলায় ও কানে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। আমাদের  চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যাওয়ার সময় এ বিষয় মামলা করলে পরিবারহ মেরে ফেলার হুমকি দিয়ে তারা চলে যায়। এদিকে ৩ এপ্রিল মামলার পরে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও কোন আসামিকে আটক করেনি পুলিশ। প্রতিনিয়ত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান জেসমিন সুলতানা। এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম বলেন, আসামী ধরার বিষয়ে অভিযান অভ্যাহত রয়েছে।

 

 

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com