ঢাকা রোববার ১৮ অক্টোবর ২০২৬ ২ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলারোয়ায় ২০ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১০.০৩ পি.এম
কলারোয়ায় ২০ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ১
www.dailyranggaprovat.com

শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল মাদকদ্রব্য এসকাফ উদ্ধার এবং মাদক মামলার এজাহারভুক্ত এক আসামিকে উপজেলার ভাদিয়ালি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কলারোয়া থানার মামলা নং-৮, তারিখ ০৫ আগস্ট ২০২৬, ধারা ৩৬(১) সারণির ১৪(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর এজাহারভুক্ত আসামি সুজন হোসেন (২৮)কে বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়। তিনি কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালির মাঝের পাড়া এলাকার মোমরেজুলের ছেলে। অভিযানে সুজনের কাছ থেকে ২০ বোতল মাদকদ্রব্য (Eskuf) উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন।