ঢাকা শুক্রবার ০৭ আগস্ট ২০২৬ ২৩ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বড়দল কলেজিয়েট স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৬.৩৪ এ.এম
বড়দল কলেজিয়েট স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। বুধবার (৫ আগষ্ট)  বেলা ১১ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে দিবস উপলক্ষে রচনা ও আবৃতি প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কলেজ এডহক কমিটির সভাপতি আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা সদস্য স ম হেদায়েতুল ইসলাম। অধ্যক্ষ মোঃ বাবলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফারুকে আজম মুহাম্মদ আব্দুস সালামের ভ্রাতা আঃ রহমান মিঠু। প্রধান আলোচক ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ কল্যাণ পরিষদের উপদেষ্টা হাফেজ রুহুল আমিন, প্রতিষ্ঠাতার পুত্র রফিকুল ইসলাম সানা, অভিভাবক সদস্য প্রসাদ কুমার বৈরাগী, শিক্ষক প্রতিনিধি আঃ সেলিম, সিনিঃ শিক্ষক গীতা রানী সরকার প্রমুখ। অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় 'ক' ১ম জান্নাতুল, ২য় সোনালী গাইন, ৩য় মরিয়ম, 'খ' ১ম সুইটি, ২য় আকাশ ও ৩য় হিল্লোল এবং আবৃত্তিতে 'ক' ১ম কৌশিক দে, ২য় সোনালী ও ৩য় গোপাল সানাকে পুরস্কৃত করা হয়।