ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

রামপালে ইসলামাবাদ ছিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৮.৪৩ পি.এম
রামপালে ইসলামাবাদ ছিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল
www.dailyranggaprovat.com

মোঃ মতিউর রহমান মুকিত, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।।  গত ৯ এপ্রিল রামপাল উপজেলার ইসলামাবাদ ছিদ্দিকীয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও আলোচনা সভা অধ্যক্ষ মকবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা রেজাউল করিম।
সহকারী অধ্যাপক মোঃ বজলুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা হেকায়েতুল ইসলাম, সহকারী অধ্যাপক মাওলানা কুতুব উদ্দিন, শিলা মনি, সহকারী শিক্ষক (গনিত) মোঃ রেজাউল করিম, তুহিন কাজী, ছাত্র ছাত্রীদের পক্ষে হাবিবা আক্তার তমা, মোঃ সোলাইমান মোল্লা।