ঢাকা রোববার ০৯ আগস্ট ২০২৬ ২৫ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মাতৃত্ব ও নবজাতকের সুরক্ষায় সিএইচসিপি সুদীপ্ত কুমারকে সম্মাননা স্মারক প্রদান

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, শনিবার, সময়ঃ ১০.৩৬ পি.এম
মাতৃত্ব ও নবজাতকের সুরক্ষায় সিএইচসিপি   সুদীপ্ত কুমারকে সম্মাননা স্মারক প্রদান
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৩৬ টি কমিউনিটি  ক্লিনিক এর মধ্যে  নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের সুরক্ষায় গর্ভবতী মায়েদের পরামর্শ প্রদান ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণের স্বীকৃতি স্বরূপ তেলেেখালি কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি সুদীপ্ত কুমার ঘোষ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা.ডালিয়া আক্তার সাথী  এর  পক্ষ থেকে সুদীপ্ত কুমার ঘোষ, সিএইচসিপি, তেলিখালী সিসি, কালিগঞ্জ, সাতক্ষীরা -কে অনুপ্রেরণাময়ী সম্মাননা স্মারক ও স্মারক উপহার জুন -২০২৬  তুলে দেওয়া হয়। উপজেলার রতনপুর ইউনিয়নের তেলেখালি কমিউনিটি  ক্লিনিক এর সিএইচসিপি সুদীপ্ত কুমার  ঘোষ জানান  আমার  জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি  কৃতজ্ঞতা চিত্তে গ্রহণ করছি। এটা আমার চাকুরী জীবনে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিক্রমা কর্মকর্তা স্যারের নিকট হতে বড় একটা পাওয়া। আমি বিশ্বাস করি ভালো কাজ ও ভালো উদ্দেশ্য থাকলে কিছু করা যায়।আজ তার বাস্তব প্রমান পেলাম।মাসিক সমন্বয় সভা শেষে স্যার যখন উপজেলার মধ্যে আমারকে পুরস্কৃত করলেন তখন বুঝলাম সত্যিই আমি খুবই আনন্দিত। সুদীপ্ত আরো জানায় সে সবসময় কমিউনিটি  ক্লিনিকে  যথোপযুক্ত সেবার মাধ্যমে কাজ করে যেতে পাড়া নিজের সদিচ্ছা ও আন্তরিক উদ্যোগ যথেষ্ট ।   সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা   ডা.ডালিয়া আক্তার সাথী,হাসপাতালে আর এম ও  মোঃহাবিবুল্ল্যাহ,  এমটিইপি  মোঃ মশিউর রহমান ,   হাই মোঃ নাজিম উদ্দীন ,  ঝর্ণা সরকার  পরিসংখ্যানবিদ নাজমা পারভীন  AHI রতনপুর সহ সকল AHI সহ  সিএইচসিপি বৃন্দ। তেলিখালী কমিউনিটি ক্লিনিক এর পক্ষ এ ধরনের সম্মাননা পাওয়ায় কমিউনিটি ক্লিনিক এর সকল আনন্দিত। কোন কাজের স্বীকৃতি পাওয়া মানুষকে আরো দায়িত্বশীল করে তোলে।