সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউট দীক্ষা গ্রহন
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলার সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটস ও গার্লস ইন স্কাউটস এর দীক্ষা অনুষ্ঠান ও মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ৭ আগস্ট) স্কাউটদের এই দীক্ষা ও মহাতাবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন সরকারী কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রদেশ কুমার মল্লিক, সন্ধ্যায় বিদ্যালয়ে মহাতবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদেশ কুমার মল্লিক, বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক আবুল কালাম বিন আকবার, বিদ্যালয়ের স্কাউট ও গার্ল ইন স্কাউটস গ্রুপের নবাগত সদস্যদের দীক্ষা গ্রহণ ও নবম বার্ষিকী ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কাউট লিডার ও সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনুর রহমান শাহিন, সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ, সহকারী শিক্ষিকা শিরিনা সুলতানা,ক্রিড়া শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান । মহাতাবু জলসা অনুষ্ঠানে স্কাউটের গ্রুপ ভিত্তিক দলীয় উপস্থাপনা শেষে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। এছাড়া বিদ্যালয়ের স্কাউটস এ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্তদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের অংশগ্রহণকারী স্কাউট সদস্যেরা অবস্থিত ছিলেন।
