কলারোয়ায় রাস্তার কাজের উদ্বোধন করলেন- জেলা পরিষদ প্রশাসক
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নতুন কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত "৫ বছরে ২৫কোটি বৃক্ষ" এ কর্মসূচির অংশ হিসেবে রাস্তার ধারে বৃক্ষ রোপণ করেন। শনিবার (৮ আগস্ট) বিকেলে জালালাবাদ ইউনিয়নের দীর্ঘ প্রতীক্ষিত সিংহলাল বাজার থেকে নারানপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের উদ্বোধনস্থলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি উন্নত সড়ক শুধু যাতায়াতের সুবিধা বাড়ায় না, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের চলাচলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সড়ক নির্মাণের উদ্যোগকে স্বাগত জানাতে হবে। একই সঙ্গে রাস্তার পাশে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, বিএনপি নেতা আখলাকুর রহমান শেলী, প্রভাষক সালাউদ্দিন পারভেজ, শওকত হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মাস্টার মনিরুজ্জামান, মৎস্যজীবী দলের সভাপতি নুরুল আমিন খান, জালালাবাদ ইউনিয়ন বিএনপির বিএনপি'র সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুর রহমান আপেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাজালাল আহমেদ সাজু, ছাত্রনেতা সোহেল,শেখ রাকিব, শেখ রাব্বি, মোহররম হোসেন ইয়ান, সাব্বির খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ছবি আছে:
কলারোয়ায় ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটির সভা
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি ব্যবস্থাপনা কমিটি গঠন উপলক্ষে আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিনের সভাপতিত্বে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় কলারোয়া হাইস্কুল মার্কেটে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম, অ্যাড. কাজী আবদুল্লাহ আল হাবিব, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ, রেফারি ফারুক হোসেন স্বপন, সাজেদুল করিম তপু, জাহিদুর রহমান খান চৌধুরী, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, ফুটবলার ইমন প্রমুখ। সভায় কলারোয়ার একমাত্র ফুটবল মাঠ সংরক্ষণ ও সঠিক পরিচর্যার লক্ষ্যে একটি মাঠ ব্যাবস্থাপনা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠ সমস্ত ক্রীড়া পরিচালনা, শরীরচর্চা, রাজনৈতিক সভা, ওয়াজ মাহফিল, বিভিন্ন বিনোদনের প্রাণকেন্দ্র। একই সাথে সকাল-সন্ধ্যায় স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের ব্যায়ামের কেন্দ্রস্থল ও শিশুদের খেলার স্থান। কিন্তু বর্তমানে মাঠটি একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সে লক্ষ্যে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠকে সংরক্ষণ ও তদারকির জন্য এবং মাঠের সৌন্দর্য বৃদ্ধি করাসহ মাঠ ব্যবস্থাপনা কমিটি কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত সকলেই।
