ঢাকা সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণে প্রস্তুতি সভা

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, রোববার, সময়ঃ ০৯.০৬ পি.এম
জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণে প্রস্তুতি সভা
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : আগামী ১৬ আগস্ট থেকে সাতক্ষীরা  স্টেডিয়ামে  জেলা প্রশাসক গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত হতে যাচ্ছে এ লক্ষ্যে কালিগঞ্জ উপজেলা ফুটবল দল গঠনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ আগস্ট) বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও উপজেলা  নির্বাহী কর্মকর্তা( অতিরিক্ত দায়িত্বে) মিলন সাহার  সভাপতিত্বে  ও উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি  শিক্ষক এটিএম শরিফুল আজাদের সঞ্চালনায়      প্রস্তুতি  সভায়  জানানো হয় কালীগঞ্জ উপজেলার সাথে  সাতক্ষীরা পৌরসভার  ফুটবল খেলা হবে। কালিগঞ্জ উপজেলা একটি শক্তিশালী ফুটবল দল গঠনের জন্য স্থানীয় প্লেয়ারদের সমন্বয়ে ফুটবল ক্যাম্পিং করা ও বহিরাগত বিদেশী খেলোয়াড়দের দলে অংশগ্রহণের জন্য যোগাযোগ সহ সার্বিক বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত  ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক  শেখ এবাদুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, শেখ সাইফুল বারী সফু,সুকুমার দাশ বাচ্চু, সৈয়দ মোমিনুর রহমান, শেখ নাজমুল ইসলাম,মো: রুহুল কুদ্দুস, রফিকুল ইসলাম প্রমূখ। জেলা প্রশাসক  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়দের  মঙ্গলবার  বিকাল ৩ টা থেকে  উপজেলার ডিএমসি ফুটবল মাঠে খেলোয়াড়দের তিনদিন ব্যাপী  ফুটবল প্রাকটিস ক্যাম্পিং অনুষ্ঠিত হবে। এ  লক্ষ্যে  প্রাথমিক আলোচনায়  দল গঠনের  কমিটি গঠন ও  জার্সি সহ  অনন্য  জিনিসপত্র ক্রয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।