রামপালে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ফ্রি রক্ত পরীক্ষা
মোঃ মতিউর রহমান মুকিত, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে রামপাল সদর ইউনিয়নের শ্রীফলতলা কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)'র উদ্যোগে ফ্রি রক্ত পরীক্ষা ক্যম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন রামপাল সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ও ইউনিয়ন মনিটরিং কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ মজনুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ বজলুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ শেরওয়ান শেখ, কমিউনিটি ক্লিনিকের সিএইসসিপি সুলতানা জেসমিন কেয়া, আরডাব্লিউএস স্নিগ্ধা রানী কুন্ডু, সিডিপির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ সিরাজুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মনোজ কুমার দাস, প্রোগ্রাম অফিসার শাহানাজ সুলতানা (পলি), এসোসিয়েট অফিসার মোঃ মুকিবুজ্জামানসহ মনিটরিং কমিটি ও ইউনিয়ন নারী জলবায়ু ক্লাবের নেতৃবৃন্দ। এ ফ্রি রক্ত পরীক্ষা ক্যাম্পে দুই শতাধিক নারী পূরুষ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেন।
