মোজাহার মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আখতারুজ্জামান বাপ্পি
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা ৪ এর সাবেক সংসদ সদস্য ও সাবেক কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন এর বড় পুত্র মো: আখতারুজ্জামান বাপ্পি কালিগঞ্জ মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অন্যান্যরা হলেন সাধারণ শিক্ষক সদস্য পলাশ কুমার সেন, অভিভাবক সদস্য প্রতিনিধি আব্দুল মোতালেব, সদস্য সচিব মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কর্তৃক মনোনীত অ্যাডহক কমিটির সভাপতি মনোনীতসহ অ্যাডহক কমিটি ৯ আগস্ট ২০২৬ পত্রে প্রেরণ করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি প্রবিধানমালা ২০২৪ (সংশোধনী) সহ এর প্রবিধান ৬৪ এর উপ প্রবিধান( ১) এর অধীনে সদস্য সমন্বয়ে গঠিত অ্যাডহক কমিটি পত্র ইস্যুর তারিখ হইতে অনাদিক ৬ মাসের অনুমোদন দিয়েছে, এরমধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে স্বাক্ষর করেছেন বিদ্যালয় পরিদর্শক মু: এনামুল কবীর । মোজাহার মেমোরিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মো: আখতারুজ্জামান বাপ্পি যশোর শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত হওয়ায় বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
