ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মিলন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৮.৪৯ পি.এম
কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মিলন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

 কচুয়া (উপজেলা) প্রতিনিধি।। কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ উপজেলা পর্যায়ে  কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মিলন কান্তি মৈত্র শ্রেষ্ঠ শিক্ষক  নির্বাচিত হওয়ায় কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ  মো : আবুল কালাম সেখ। অনুষ্ঠানে বক্তৃতা করেন সহকারী অধ্যাপক মিলন কান্তি মৈত্র, সহকারী অধ্যাপক অশোক কুমার রায়,সহকারী অধ্যাপক লাভলী আক্তার,  প্রভাষক ধীরঞ্জন মন্ডল, প্রভাষক গৌতম কুমার মন্ডল, প্রভাষক যমুনা গোলদার, প্রভাষক অনুপ কুমার  পাল, প্রভাষক আমিনা পারভীন,প্রভাষক বিমল কৃষ্ণ  বাড়ই, প্রভাষক শিখা আক্তার, প্রভাষক টুলু মন্ডল  সহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।