ঢাকা সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

প্রেসক্লাব মহম্মদপুরের জরুরি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, সোমবার, সময়ঃ ০৪.১৭ পি.এম
প্রেসক্লাব মহম্মদপুরের জরুরি সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : প্রেসক্লাব মহম্মদপুরের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ আগস্ট)  রাত ১০টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইত্তেফাক সংবাদদাতা মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: মাসুদ রানার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন— সহ-সভাপতি মো: মাহামুদুন নবী ডাবলু,কোষাধ্যক্ষ আশিকুর রহমান লিটন,মো: সালাহউদ্দীন আহম্মেদ মিল্টন,মো: রাসেল পারভেজ, মো: মুরাদ হোসেন, মো: তুষার আহম্মেদ,মো: জাহিদুল রহমান টুটুল, মো: ফারহান নিপু,মো: মোস্তফা জামান সনেট,মো: ফয়সাল আহম্মেদ,মো: আবুল খায়ের রনি,মো:খায়রুল ইসলাম, মো: মতিউর রহমান, মো: শফিকুল ইসলাম প্রমূখ। 

সাধারণ সভায় মহম্মদপুরের ইউএনও বেদবতী মিস্ত্রী 'র  বিভিন্ন সময়ের আচরণে অসন্তোষ প্রকাশ সহ ক্লাবের চলমান কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গৃহীত হয়।