ঢাকা সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলারোয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, সোমবার, সময়ঃ ০৫.৫১ পি.এম
কলারোয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা
www.dailyranggaprovat.com

শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :  কলারোয়ায় বীজ, সার ও কীটনাশক বিক্রেতাদের সাথে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম। সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম এনামুল ইসলাম। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুরাদ হোসেন,  উপজেলা সমবায় কর্মকর্তা অনিমেষ কুমার দাশ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল ও বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি সাইফুল ইসলাম বাবু। সভায় সার, কীটনাশক ও বীজ বিক্রয়ের ক্ষেত্রে সরকারি বিধি ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য বিক্রেতাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার সকল বীজ, সার ও কীটনাশক বিক্রেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক।