ঢাকা সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্টতম মিত্র -তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, সোমবার, সময়ঃ ০৬.২১ পি.এম
মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্টতম মিত্র -তথ্যমন্ত্রী
www.dailyranggaprovat.com

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই আমাদের সব চাইতে ঘনিষ্টতম এবং জরুরি বন্ধু মিত্র সোমবার (১০ আগষ্ট) বেলা এগারটায় বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর উপস্থিতিতে তিনি এই কথা বলেন
তথ্যমন্ত্রী বলেন, আমাদের এই এলাকার একটা বিশেষ বৈশিষ্ট্যে হচ্ছে যে আমরা বিভিন্ন ধর্মের মানুষের আবাস এলাকা হিসেবে একই সঙ্গে বাস করছি আমাদের মধ্যে সামাজিক ধর্মীয় সম্প্রীতি দীর্ঘদিন থেকে আমরা চর্চা করছি এবং বহন করছি যা আজকের এই আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে প্রতিফলিত হয়েছে আমরা জানি, আমাদের দেশ তুলনামূলক ভাবে একটা অর্থনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হচ্ছে মার্কিন সরকারের তুলনায় আমাদের এই অর্থনৈতিক সংগ্রাম এটাকে একটা সমৃদ্ধশালী অর্থনীতিতে যদি আমরা নিতে চাই তাহলে আমাদের সামাজিক রাজনৈতিক স্থিতিশীলতা দরকার সেই কারনে আমাদের দেশের সকল বাসিন্দাদের মধ্যে একটা সামাজিক সম্প্রীতির সম্পর্ক দরকার ফলে এটা কেবল মাত্র সুখ-শান্তির ব্যাপার নয়, এটা দেশের একটা অর্থনীতির সমৃদ্ধিরও বিষয় আমরা যদি অর্থনৈতিক সমৃদ্ধ করতে না পারি তাহলে আমাদের নাগরিকদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারবোনা
তথ্যমন্ত্রী আরও বলেন, আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকরা যে পণ্য উৎপাদন করে সেটা আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মূদ্রা অর্জন করি এরমধ্যে সবচেয়ে বেশি বৈদেশিক মূদ্রা অর্জন করি একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের দেশের অনেক অভিবাসীরাও মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করে এবং সেখান থেকে তারা প্রচুর পরিমাণে রেমিট্যান্স দেশে পাঠায় ফলে গার্মেন্টস রপ্তানীর প্রধান কেন্দ্রবিন্দু এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশী অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির একটা গুরুত্বপূর্ন স্তম্ভ একই সঙ্গে আমাদের দেশে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমন্টে (এফডিআই) সেক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে সবার আগে তারা আমাদের দেশে সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে ফলে এই বিনিয়োগের টাকাও আমাদের দেশের অর্থনীতির প্রক্রিয়াতে একটা গুরুত্বপূর্ন সম্পদ সেই বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই আমাদের সব চাইতে ঘনিষ্টতম এবং জরুরি বন্ধু এবং মিত্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঘন্টাব্যাপী চলা সংলাপে চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, বশির আহম্মেদ পান্না, ধর্মীয় নেতা মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রী, ফাদার মাইকেল দেউরি সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ, মুসলিম-হিন্দু-খ্রীষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহন করেন সংলাপ শেষে দুপুরে তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদী উপজেলার সরিকলস্থ বাসভবনে দুপুরে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহন করেন রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত সস্ত্রীক গৌরনদীতে আগমন করায় তিনি (তথ্যমন্ত্রী) এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন