বৃদ্ধা ভিক্ষুককে হাতুরিপেটার অভিযোগ মাদকসেবী দুই ভাইয়ের বিরুদ্ধে
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : ভিক্ষা করতে গিয়ে মাদকাসক্ত দুই জমজ ভাইয়ের হাতুরিপেটার শিকার হয়েছেন ছবুরা বেগম (৬০) নামের এক বৃদ্ধা। পুলিশ অভিযান চালিয়ে মাদকাসক্ত ওই দুই জমজ ভাইকে গ্রেপ্তার করেছে। সোমবার (১০ আগষ্ট) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামের। আহত বৃদ্ধা সবুরা মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকড়কাঠী গ্রামের মৃত মো. শাহজাহানের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বৃদ্ধা সবুরা বাদুরতলা গ্রামের শিমুল ও পলাশ আকনের বাড়িতে ভিক্ষা করতে আসলে তাকে বাসার মধ্যে ডেকে নিয়ে হাতুরিপেটা করে শিমুল ও তার জমজ ভাই পলাশ। এসময় বৃদ্ধার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধারের পর উপজেলা হাসপাতালে প্রেরণ করেন।
