ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

মানব পাচার প্রতিরোধে রূপান্তরের স্কুলপর্যায়ে প্রচারাভিযান

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০২.৫০ পি.এম
মানব পাচার প্রতিরোধে রূপান্তরের স্কুলপর্যায়ে প্রচারাভিযান
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  সুইজারল্যান্ড সরকারের সহযোগীতায়  উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে ও রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মধ্যে মানব পাচার রোধ ও নিরাপদ অভিবাসনে  সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারাভিযান কার্যক্রম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০ টায় কালীগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মুঈদ এর সভাপতিত্বে কার্যক্রমের অংশ হিসেবে মানব পাচার ও নির্যাতনকে অন্যায় ও অপরাধ হিসেবে গন্য করে মানব পাচারের শিকার নারী পুরুষকে সন্মান দেখানো সহ তাদের মর্যাদা ও সহযোগিতায় অংশগ্রহন বিষয়ে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ শেষে আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী, চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা ও ‌"স্বাক্ষরে প্রতিপাদ"-প্রতিপাদ্যকে সামনে রেখে গনস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়। ‎এ সময় সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, আনোয়ারুল ইসলাম, ইমরান হোসেন ও সিটিআইপি শিমুল দাশ উপস্থিত ছিলেন। বক্তাগণ মানব পাচারের কঠোর আইন প্রযোগ, সচেতনতা বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ব্যবহার এবং ভুক্তভোগিদের সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর জোর দেন; তারা পাচার রোধে সরকারী, বেসরকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ ভূমিকা, পাচারকারীদের কঠোর শাস্তি এবং তথ্যের অবাধ আদান-প্রদানের মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থার কথা বলেন। সবশেষে  চিত্রাংকন প্রতিযোগীতায় ‎ইমন হোসেন, রত্না সুলতানা, দিগন্ত মন্ডল, ইব্রাহিম হোসেন, রাকিবা সুলতানা এবং কুইজ পর্বে স্নেহা সরকার, রাকিবুল হাসান, দিগন্ত মন্ডল, অমৃতা সরকার ও মুশফিক আরিফিনকে বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে রূপান্তরের পক্ষে উপস্থিত ছিলেন আশ্বাস প্রকল্পের সাতক্ষীরা জেলা প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ মন্ডল ও মাহবুবুর রহমান।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com