ঢাকা সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, সোমবার, সময়ঃ ০৬.৩৩ পি.এম
যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ
www.dailyranggaprovat.com

মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়ায় আল খিদমাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে এক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার এবং যোগানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) আল খিদমাহ্ ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

আল খিদমাহ্ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই মানবিক ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির অন্যতম কার্যক্রমের মধ্যে রয়েছে বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, মসজিদ-মন্দির ও ঈদগাহ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় ও ছিন্নমূল পরিবারের মাঝে খাদ্য ও পোশাক সহায়তা এবং অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান।

এ ছাড়া বিভিন্ন দুর্যোগ ও সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দিয়ে আসছে সংগঠনটি। আল খিদমাহ্ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্থানীয়রা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।