সাতক্ষীরার অন্ত কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্কার আয়োজনে সোমবার (১০ আগস্ট) সকাল ১০ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে অন্ত কক্ষ ক্রিড়া প্রতিযোগিতা ২০২৬ শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাউসার আজিজ প্রধান অতিথি হিসাবে অন্ত কক্ষ ক্রিড়া সহযোগিতা শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে ছিলেন বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ মইনুল ইসলাম খান, জেলা সমাজসেবা কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এস এম রফিকুল ইসলাম,জেলা জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সদস্য মাহাবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এইচ এম রহমতুউল্লাহ পলাশ , জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু প্রমূখ। এ সময় সাতক্ষীরা জেলার ক্রীড়া সংস্থার দাবা প্রতিযোগিতা সহ অন্যান্য খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্রিড়া সংগঠক, ক্রীড়াবিদ ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
