ঢাকা মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৫.৪৬ এ.এম
দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃতের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে দেবহাটা থানায় কর্মরত এসআই সোহাগ মিয়া ও এসআই সাহিদুর রহমান অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং-০৯/০৮/২০২৬ তারিখ রাত ১০টার দিকে দেবহাটার নওয়াপাড়া গ্রামস্থ নওয়াপাড়া ঢালাই রাস্তার মোড় হতে ওয়াপদা যাওয়ার রাস্তায় জনৈক আব্দুল মান্নান এর বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে ০৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামি রেজাউল ইসলাম (৪৮), পিতা- মৃত সামত আলী, সাং- সেহারা, থানা- কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। আসামীকে ইং ১০/০৮/২০২৬ তারিখ সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।