কচুয়ায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুর বারোটায় কচুয়া উপজেলা বাধাল ইউনিয়নের মসনী রাস্তার পাশে বৃক্ষ রোপন করে ও উপজেলার বিভিন্ন রাস্তার পাশে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খালি জায়গায় এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। কচুয়া উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে তিনি এ অভিযানের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী যে বৃক্ষরোপণ অভিযান চলছে, তাকে সফল করতে বাগেরহাট জেলা পরিষদ প্রতিশ্রুতিবদ্ধ।" তিনি কেবল চারা রোপণ করেই ক্ষান্ত না হয়ে তা সঠিকভাবে পরিচর্যা ও সংরক্ষণের জন্য স্থানীয় সাধারণ জনগণ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে এময় তার সঙ্গে ছিলেন জেলা যুবদলের সভাপতি ফকির তরিকুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, জেলা বিএনপি নেতাওয়াহিদুর যাওয়ার পল্টু, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা বিএনপি নেতা বেদার ডাকুয়া, উপজেলা যুবদল নেতা ডাকুয়া অলিউর রসূল, এমদাদুল হক মাসুদ, শেখ সুজন,কৃষক দল নেতা আল আমিন মুক্তিসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন নেতা ও প্রশাসনের কর্মকর্তা, কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে উপজেলা ও জেলার নির্ধারিত রাস্তার দুই পাশে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, পরিবেশ সুরক্ষায় এ কর্মসূচি পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাতেও বাস্তবায়ন করা হবে।
